মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় মুরগীর বাচ্চা বহনকারী কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত হয়েছে। আহত হয়েছে চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে নাভারন-সাতক্ষীরা মহা সড়কের খাজুরা নামক স্থানে। নিহত হেলফার আরিফুল ইসলাম আরিফ(২১) সে বগুড়া জেলার শেরপুর পৌর সভার নোয়াপড়া শ্রীরামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত চালক বাবু মিয়া(২৭) বগুড়া জেলার ধুনট উপজেলার জোরশিমুল গ্রামের মজনু সরকারের ছেলে। উপজেলার গ্রামের এর ছেলে আহত চালক রানা হোসেন বগুড়া জেলার দুনট উপজেলার গ্রামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গরবার ভোর সাড়ে ৬ টার সময় সাতক্ষীরা থেকে নাভারন মুখি মুরগীর বাচ্চা বহনকারী একটি কভারভ্যান খাজুরা মসজিদের সামনে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের একটি গাছে ধাক্কা দেয়।

এ সময স্থানয়িরা কভারভ্যানের হেলফার ও চালককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলফার আরিফুল ইসলাম আরিফকে মৃত ঘোষনা করে। ডাক্তার জানায় রক্ত খননে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ ঘটনার সাথে সাথে নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোপাল কুমারের কাছে ফোন করা হলেও সে তার ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে গাড়ির চালক বাবু মিযা বলেন সাতক্ষীরা থেকে তারা মুরগীর বাচ্চা নিয়ে নাভারনে যাচ্ছিলেন।

এ সময় নিয়ন্ত্রন হারিয়ে কভারভ্যানটি একটি গাছে ধাক্কাদেন। এ সময রক্তাক্ত জখম হয়ে হেলফার আরিফুল ইসলাম নিহত হন। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার এস আই আনিছুর রহমান আনিছ জানান, সকাল সাড়ে ৬টার পরে খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। সেখানে রাস্তা ক্লিয়ার করেন ও কভারভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত গাড়ির হেলফার আরিফুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান। তিনি বলেন এ ব্যাপারে আইনি প্রক্রিয়াশেষ করে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit