রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : জাতীয় যুবশক্তি ‘ঢাকা জেলা উত্তর’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি এক বছর মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরআগে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত কমিটিতে মহিনউদ্দিন শুভকে আহ্বায়ক, ফারাবী রিয়াদকে সদস্য সচিব এবং আরাফাত আমিন বর্ষণকে মুখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক মহিনউদ্দিন শুভ বলেন, “জাতীয় যুবশক্তির নীতিনির্ধারকরা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।”

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit