রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে। নাটক, ওটিটি ও চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার ছাপ রাখা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে অভিনয়ে বিরতি নিয়েছেন তিনি।

টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। দ্বিতীয় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি সার্জারি করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার কথা রয়েছে।

এরই মধ্যে কয়েক মাস পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই তানিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। তানিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আবার অভিনয়ের কাজে ফিরতে পারেন তিনি। অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নিতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও অংশ নিচ্ছেন তিনি।

অভিনয়ে ফেরার প্রস্তুতির পাশাপাশি তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে। দীর্ঘ চিকিৎসা এবং শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে চান তানিয়া। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুরাগীদের মধ্যেও। এখন সবার অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরবেন প্রিয় অভিনেত্রী।

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit