রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে এর আগে গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে শুটিংয়ের ব্যাপ্তি নিয়ে মতপার্থক্য শুরু হয়। সে কারণে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যান অভিনেত্রী। 

এবার এ নিয়ে বলিউডে আবারও আলোচনা। কাজের চাপ ও টানা শুটিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ নিয়ে মুখ খুললেন বলিউডে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাও। শুটিংয়ের সময় দীর্ঘ হওয়ায় যে কঠিন হয় পরিস্থিতি, তা তিনি নিজেও জানেন। তবে একসময়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করলেও তার কারণ ছিল অন্য রকম। আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে এমন কথাই জানান প্রীতি জিনতা। 

‘ভাইব’ সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু। নিজের কাজের সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাইতেন। তিনি বলেন, ‘প্রত্যেকের কাজের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। 

প্রীতি জিনতা বলেন, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমার মাথায় একটাই কথা থাকত— আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit