রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়লে অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান অভিনেত্রী। সেখানেও দুটি সার্জারি করান। সেই সময় শারীরিক অসুস্থতায় কথা বলতে পারতেন না তিনি। এর মধ্যেই শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে এলেন তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী বলেন, অনেকেই জানতে চাইছেন— আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কিনা? আমার ইচ্ছা আছে চলতি মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে। তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি হয়তো নাও ফিরতে পারতাম, আমার এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’ তিনি বলেন, ‘আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন— সব সময়ই চান আমি নাটকে ফিরি। তারা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তারা আমার পাশে ছিলেন। তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। আমি অভিনয় করব। কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit