সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার ২৯তম আসরে বিশ্বজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে। বিশ্বের ১৩৫টি দেশ থেকে জমা পড়েছে রেকর্ড ২০ হাজার ৫০০টি আবেদন। প্রতিযোগিতাটিতে এটিই ইতিহাসেই সর্বোচ্চ আবেদন রেকর্ড। 

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার আবেদন গ্রহণ সম্প্রতি শেষ হয়েছে।

সংগঠকরা জানিয়েছেন, মূল কাঠামোগত পরিবর্তনের কারণেই এবার আবেদনকারীদের এমন অভাবনীয় ঢল নেমেছে। দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন পুরস্কারের নতুন উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিশ্বের সবচেয়ে সুন্দর কোরআন তিলাওয়াতের সন্ধানের আওতায় প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় মনোনয়নের পাশাপাশি ব্যক্তিগতভাবে সরাসরি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এই নতুন সুযোগ তৈরির ফলেই রেকর্ডসংখ্যক কারী ও হাফেজ অংশগ্রহণ করেছেন।

আবেদনকারীদের সংখ্যার বিচারে শীর্ষে অবস্থান করছে মিসর (৬৮৩৮টি আবেদন)। এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া (১৯২৩টি), পাকিস্তান (১৮৬২টি) এবং সিরিয়া (১৫১১টি)। বয়স ও লিঙ্গভিত্তিক বিভাগে ১৬ বছরের ঊর্ধ্বে পুরুষ বিভাগে আবেদনের সংখ্যা ছিল ১৪ হাজার ০৪০টি। অন্যদিকে ১৬ বছরের কম বয়সী ছেলে ও মেয়েদের বিভাগে মোট ৬ হাজার ৪৯৫টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২ হাজার ৩৯৪ জন নারী প্রতিযোগী রয়েছেন।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট অব দুবাইয়ের ডিরেক্টর জেনারেল এবং পুরস্কারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ দরবেশ আল মুহাইরি জানান, এই রেকর্ড অংশগ্রহণ পুরস্কারটির নতুন দৃষ্টিভঙ্গির সফলতা এবং বিশ্বব্যাপী এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রমাণ বহন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে এবার পুরস্কারের মোট তহবিল বাড়িয়ে ১ কোটি ২০ লক্ষ দিরহাম (প্রায় ৩৩ লক্ষ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে। দুটি মূল বিভাগের প্রথম স্থান অধিকারীরা প্রত্যেকে পাবেন ১০ লক্ষ ডলার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রাখা হয়েছে যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার ডলার করে। এছাড়া ‘গ্লোবাল কোরআন পার্সোনালিটি’ অ্যাওয়ার্ডের বিজয়ীকেও দেয়া হবে ১০ লক্ষ ডলার।

আবেদনকারীদের তাজবীদ, কণ্ঠের মাধুর্য, তিলাওয়াত এবং সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রাথমিক মূল্যায়ন চলছে। ১৬ বছরের কম বয়সীদের দ্বিতীয় ধাপের বিচারিক কাজ আগামী ১ থেকে ১৪ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত হবে। এরপর নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগীদের দুবাইয়ে ডেকে নেওয়া হবে এবং আগামী বছরের ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চূড়ান্ত গণভোট। এই আসরের আরেকটি অন্যতম প্রধান আকর্ষণ হলো, নির্বাচিত প্রতিযোগীরা রমজান মাসে দুবাইয়ের প্রধান প্রধান মসজিদে তারাবিহ নামাজে ইমামতি করার বিশেষ সুযোগ পাবেন। জনগণের প্রত্যক্ষ ভোটেই শেষ পর্যন্ত নির্বাচিত হবে বছরের সবচেয়ে সুন্দর কোরআন তিলাওয়াত।

সূত্র: খালিজ টাইমস

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit