রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শার্শায় শিশু ধর্ষক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় তৃতয়ি শ্রেনীর এক শিশু (১১)কে ধর্ষনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগষ্ট বিকালে শার্শার মহিষা গ্রামে। ধর্ষনের শিকার শিশুটি মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ে। এ ঘটনায় ১৯ আগষ্ট বুধবার শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলা পাওয়ার সাথে সাথে অভিযুক্ত আসামী মকছেদ আলী (৫৫) কে আটক করে। আটক মকছেদ আলী মহিষা মোল্লা পাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

শার্শা থানা ও মামলা সূত্রে জানাগেছে, ১২ আগষ্ট বুধবার ধর্ষনের শিকার মিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। এর পর সে অভিযুক্ত মকছেদ আলীর বাড়ীর পাশে খেলতে যায়। এ সময় লম্পট মকছেদ আলী শিশুটিকে ২০ টাকা দেবার কথা বলে বাড়ীর পার্শবর্তী একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানেই শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ঐ শিশুটি কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০টাকা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। বাড়ীতে এসে শিশুটি কয়েক দিন পরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি এক খালার কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা তার বাবা মা জানতে পেরে ১৯ আগষ্ট বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ সামিনুল হক জানান, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালা করে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা থানার মহিষা এলাকা হতে এজাহার নামীয় আসামি মহছেদ আীলকে আটক করে। ১৯ আগষ্ট দুপুরে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit