শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্কনিউজঃ সিডনির ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি। তবে তার নাম জানা যায়নি। পুলিশ তাকে সোমবার গ্রেপ্তার করেছে। ওই দুই ছেলের শিক্ষা গ্রহণ ও বিকাশজনিত সমস্যা ছিল। এ খবর দিয়েছে অনলাইন সিডনি মর্নিং হেরাল্ড। এতে বলা হয়, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার সন্ধ্যায় নিজেই পুলিশকে ফোন করেন। ঘটনাটি ঘটে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পবেলটাউনে তার বাড়িতে। পুলিশ পরে ওই বাড়ি থেকে ১২ ও ৫ বছর বয়সী তার দুই ছেলে ও ৪৬ বছর বয়সী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। তাদের শরীরে গুরুতর কাটাছেঁড়ার চিহ্ন পাওয়া যায়। এসব ক্ষতকে অত্যন্ত নৃশংস বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মাধ্যমে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার ক্যাম্পবেলটাউন আদালতে সংক্ষিপ্ত শুনানির সময় হাজির করা হয়নি তাকে। তার আইনজীবী জাওয়াদ হোসেন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তার মক্কেল পুলিশ হেফাজতে মর্মাহত অবস্থায় আছেন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন। আইনজীবী জানান, অভিযুক্তের অতীত গার্হস্থ্য সহিংসতা, মাদক ব্যবহার বা মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি মন্তব্য করবেন না। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই ব্যক্তি দুই ছেলের পূর্ণকালীন পরিচর্যাকারী ছিলেন। তাদের বিকাশজনিত সমস্যা ছিল। তার স্ত্রী চাকরি করতেন। প্রায় এক দশক আগে তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে আশ্রয় নেন। অস্ট্রেলিয়ার পুলিশ কর্মকর্তা অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মোরোনি সোমবার রাতে ঘটনাস্থলকে অত্যন্ত সহিংস অপরাধের দৃশ্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বাড়ির ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে, যা আহত হওয়ার পদ্ধতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাড়ির ভেতরে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আগে থেকে পুলিশের পরিচিত ছিলেন না এবং তার কোনো অপরাধমূলক রেকর্ডও নেই। পরিবারটির সঙ্গে সামাজিক সেবা সংস্থারও আগে কোনো যোগাযোগ ছিল না।

কিউএনবি/বিপুল/১৯.০৫.২০২৬/দুপুর ১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit