বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

জোড়া উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪০ Time View

ডেস্কনিউজঃ সিলেট টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। চতুর্থ দিনের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে বাবর আজম ও শান মাসুদের ব্যাটে প্রতিরোধ গড়ে লাঞ্চে গেছে তারা। জয়ের জন্য এখনও ৩৩৬ রানের প্রয়োজন পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের চাই ৮ উইকেট।

মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬ রান করা আব্দুল্লাহ ফজলকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা।

ফজলের বিদায়ের পর দ্রুতই আউট হন আজান আওয়াইস। দলীয় ৪১ রানে ৪৯ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মাসুদ।

২৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মাসুদ ৪১ ও বাবর ২৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে নাহিদ ও মেহেদী নিয়েছেন ১টি করে উইকেট।

কিউএনবি/বিপুল/১৯.০৫.২০২৬/দুপুর ১.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit