শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪০ Time View

ডেস্কনিউজঃমধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গুরুত্বর আলোচনা চলছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নেতারা ইরানে তাকে হামলা চালানো স্থগিত রাখার অনুরোধ করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। এর আগে তিনি সতর্ক করেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাত শুরু হতে পারে।

পরিকল্পিত হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি লিখেছেন, গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে মুহূর্তের নোটিশে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার বড় সামরিক হামলা চালানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এর আগে ট্রাম্প কখনও প্রকাশ করেননি যে ১৯ মে ইরানের ওপর হামলার পরিকল্পনা ছিল। তবে সপ্তাহান্তে তিনি সতর্ক করে বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প হুমকি দিয়ে আসছিলেন, এপ্রিলের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি ইরান কোনো সমঝোতায় না পৌঁছালে ভেঙে যেতে পারে। যদিও এমন চুক্তির শর্ত ও সময়সীমা নিয়ে তার অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন- কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন। ট্রাম্প অতীতেও বহুবার তেহরানের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, পরে আবার সেখান থেকে পিছিয়ে গেছেন। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছেন।

কিউএনবি/বিপুল/১৯.০৫.২০২৬/দুপুর ১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit