বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

বিনোদন  ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) রাজধানী ঢাকাসহ সারা দেশে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে। যদিও আপাতত ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এ সার্ভিস চালু করেছে বিআরটিসি। গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের পর থেকে সেবাটি ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে।

এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস চালু করেছে। চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর থেকে মাটিদালি ও বনানী থেকে মোকামতলা স্ট্যান্ড রুটে দুটি বাস চলাচল করেছে। নারী যাত্রীদের সুবিধার্থে এতে ই-টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও সিসি ক্যামেরা সুবিধা রাখা হয়েছে।  

নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আপাতত এ তিন জেলায় ১৪টি বাস চালু করেছে বিআরটিসি। সেই ‘পিংক বাস’-এ এবার চড়লেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বাসটিতে যাত্রার পর নিজের যে অভিজ্ঞতা পেলেন, তা এবার ভক্তদের মাঝে শেয়ার করে নিলেন অভিনেত্রী।  

সামাজিক মাধ্যমে বাসে বসে থাকার ছবি পোস্ট করেন পিয়া জান্নাতুল। এদিন তিনি পরেছিলেন আকাশি রঙের শাড়ির ওপর কালো কোর্ট। বাসে উঠে তিনি ভেতরের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। যাত্রীদের নিরাপত্তার জন্য থাকা সিসিটিভি ক্যামেরা, নির্ধারিত সময়সূচির চার্ট এবং সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এর তথ্য তুলে ধরেন তিনি। 

বাসে চড়ে যাতায়াতের অভিজ্ঞতা উল্লেখ করে পিয়া বলেন, রাস্তায় যখন পিংক বাসটি চলাচল করে, তখন সাধারণ মানুষ বেশ কৌতূহল ও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। বাসটির অভিজ্ঞতাকে তিনি ‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতির সঙ্গে তুলনা করে আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিয়ে যেন ইতিবাচক আলোচনা হয় এবং নারীরা আরও এগিয়ে যান।

বাসযাত্রার সময় নারী চালকের সঙ্গেও কথা বলেন পিয়া জান্নাতুল। চালক ছয় বছর ধরে গাড়ি চালানো শিখেছেন এবং আড়াই বছর ধরে বিআরটিসিতে চাকরি করছেন। পরিবার থেকেও পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানান সেই নারী চালক। উল্লেখ্য, পিয়া জান্নাতুল আইন পেশার পাশাপাশি ফ্যাশন ও বিনোদন অঙ্গনে দীর্ঘ দিন ধরে পরিচিত মুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit