বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে মাদকের বিস্তাার দিন-দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে নানা ধরনের মাদক প্রবেশের পাশাপাশি তা ছড়িয়ে পড়ছে নগর থেকে প্রত্যন্ত জনপদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিত ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার হলেও এসব উদ্ধার মাদকের বিস্তারের কেবল একটি অংশেরই চিত্র তুলে ধরে। এর মধ্যেই মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। গত তিন দিনে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৬২ লাখ টাকার মাদক জব্দ এবং আটজনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

পুলিশ ও র‌্যাবের তথ্যমতে, গত তিন দিনে সবচেয়ে বেশি মাদক উদ্ধার হয়েছে সিলেট জেলায়। সিলেট জেলা পুলিশ ও ডিবি পৃথক অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা এবং দক্ষিণ সুরমায় ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা আরও ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ উদ্ধার করেছে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা। আর হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ উদ্ধার করেছে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ।

সিলেট জেলা পুলিশ ও ডিবি: মঙ্গলবার (২৫ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), পারভেজ আহমেদ (২৫) ও আশরাফুল হককে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। একই দিনে জকিগঞ্জ থানার পুলিশ ভরণ সুলতানপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. সায়েদ আহমদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে।

এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন সোমবার (২৪ আগস্ট) রাতে জকিগঞ্জের দক্ষিণ বিপক এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ সবুর মিয়া (৩৩) ও রুবেল মিয়া (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া বুধবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮১  বোতল বা ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। একইসঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ:  সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় শিশ আহমদ ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশ (৪২) নামে আরও একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক শিশ আহমদকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৯ :  হবিগঞ্জের মাধবপুরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করে র‌্যাব-৯ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। পরে আটক ফাতেমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা এসকাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং ৬ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।

সিলেট মহানগর পুলিশ: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ বুধবার (২৬ আগস্ট) রাতে ধোপাগুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। এ ঘটনায় জুনেদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। সব মিলিয়ে গত তিন দিনে উদ্ধার হওয়া ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও এসকাফ সিরাপের মধ্যে যেসব মাদকের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে, তার  মোট মূল্য ৬১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ প্রায় ৬২ লাখ টাকা। এ হিসাবে এয়ারপোর্ট থানা থেকে উদ্ধার করা ৪৮ বোতল এবং হবিগঞ্জে উদ্ধার করা এক বোতল বিদেশি মদের বাজারমূল্য যুক্ত করা হয়নি।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা স¤্রাট তালুকদার বলেন, জেলার সীমান্তবর্তী উপজেলাগুলো হলো মাদক পাচারের রুট। ঐসব এলাকাগুলোতে পুলিশের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। যার কারণে সম্প্রতি জকিগঞ্জ ও বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূলহোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুররুল আলম বলেন, এসএমপিতে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ও অনলাইন জুয়াসহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুলে এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব পপ্রতিষ্ঠালগ্ন থেকে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের  গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সিলেটে মাদকের বিস্তার রোধে র‌্যাবের অভিযান কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit