বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘রুসা’’ বাংলাদেশ এর আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ (মে) দুপুরে স্থানীয় ডনবসকো কলেজ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

রুসা‘র পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, সাংবাদিক মামুন রনবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, ডনবসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।

এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য প্রতিরোধ, নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা সহ বাজারের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit