সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯২ Time View

স্পোর্টস ডেস্ক : নারীদের কাবাডি বিশ্বকাপে নবাগত জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ প্রথমার্ধেই আধিপত্য দেখিয়ে ২৮-৯ পয়েন্ট এগিয়ে যায় স্বাগতিকেরা।

‎গতকাল সোমবার আসরের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আজ দিনের প্রথম ম্যাচে ভারত ৬৫-২০ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে। 

উগান্ডার পর জার্মানি। টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল এ নিয়ে দ্বিতীয়বার হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। সর্বশেষ ২০১২ সালে ইরানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেবার বাংলাদেশের মেয়েরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। ‎এবারের বিশ্বকাপে ১১টি অংশ নিচ্ছে। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit