বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন‍্যুতে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি প্যাভিলিয়নে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার এই আগুন লাগার পর আতঙ্কিত প্রতিনিধিরা দৌড়িয়ে বেরিয়ে যান।

আমাজনের ধারে বেলেম শহরে বিশাল তাঁবুতে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের ভেতরে এবং বাইরে ধোঁয়া উড়তে শুরু করলে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রাজিলের কপ৩০ আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, অগ্নিনির্বাপক ও নিরাপত্তা দল তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। তারা স্থানটি পর্যবেক্ষণ করছে। কপ৩০ সম্মেলনের প্রবেশপথের কাছে একটি দেশের প্যাভিলিয়নে আগুনের সূত্রপাত হয়।

দুই সপ্তাহব্যাপী সম্মেলনের একদিন বাকি থাকায় জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং বাণিজ্য ব্যবস্থা নিয়ে অচলাবস্থা ভাঙার লক্ষ্যে মন্ত্রীরা যখন আলোচনায় ব্যস্ত ছিলেন, তখনই আগুনের ঘটনা ঘটল।

সূত্র : রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit