মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

উলিপুরে সমিতির কাছে টাকা নিয়ে সমবায় দিবস পালিত !

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪৯ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমবায়ীদের কাছ থেকে অর্থ নিয়ে ৫৪ তম সমবায় দিবস পালন করার অভিযোগ উঠেছে। সমবায় দিবস পালন উপলক্ষে সরকারি বরাদ্দ থাকলেও এই অসাধু কর্মকর্তা নিবন্ধনকৃত সমবায় সমিতির কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা আদায় করেন। বিষয়টি নিয়ে উপজেলার সমবায় সমিতির সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলায় ৮১টি নিবন্ধনকৃত কার্যকর সমবায় সমিতি রয়েছে। সমবায় দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক বলেন, ৫৪ তম সমবায় দিবস উদযাপন করার জন্য আমাদের সাথে সমবায় অফিস থেকে যোগাযোগ করে সহযোগিতা চাওয়া হয়। এরপর আমরা সমবায় সমিতি গুলোর পক্ষ থেকে আলাদা-আলাদা ভাবে টাকা পৌছে দেই। আমাদের উপজেলায় ছোট-বড় অনেক গুলো সমবায় সমিতি রয়েছে।

প্রায় সবার কাছেই টাকা নেয়া হয়েছে। সমবায় দিবস উপলক্ষে সমবায় কর্মকর্তা আমাদের কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করেছেন। এভাবে প্রায় দুই লক্ষাধিক টাকা সমবায় দিবসের কথা বলে হাতিয়ে নিয়েছেন। আমরা নিরুপায় হয়ে এই টাকা প্রদান করে থাকি, কারন এখন টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সমিতির রেজিষ্ট্রেশন বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়।

শুধু সমবায় দিবস না বিভিন্ন অনুষ্ঠানের কথা বলেই আমাদের কাছ থেকে প্রায় সময় টাকা নেয়া হয়ে থাকে। সমিতির রেজিষ্ট্রেশন রক্ষার কথা চিন্তা করে টাকা দিতে বাধ্য থাকি। এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা কে.এম মাসুদুর রহমান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। সমবায় দিবস পালন উপলক্ষে সরকারি ভাবে ২০ হাজার টাকা বরাদ্দ ছিল। সেই টাকা দিয়ে দিবসটি পালন করা হয়।  


কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান জানান, সমবায় দিবস উপলক্ষে সমিতি গুলোর কাছ থেকে টাকা নেয়ার কোনো নিয়ম নেই। কোনো সমিতি ইচ্ছাকৃত দিয়ে থাকলে সেটি আমার জানা নেই। তবে বিষয়টি উচিত হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, সমবায় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সমবায় সমিতি গুলোর কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। এটি অনিয়ম। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit