বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৯ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন ।  সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর থেকে জুলুপাড়া ১২০০ মিটার বিললতা খাল খনন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে। নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ -৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ -৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ  সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইনামুল কবিরসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, সরকারের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই উপ-প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১০৫টি পরিবার উপকৃত হবে এবং প্রায় ৫৭৫ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit