সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ( ১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সভায় আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন , বৈধ কাগজপত্র ছাড়া মটরসাইকেল চালানো, মটর সাইকেলে দুই এর অধিক আরোহী বহন করা, পিকআপ গাড়ীতে ঢাক-ঢোল নিয়ে আনন্দ যাত্রা পরিহার করা এবং নির্বিঘেœ ঈদ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানের ঈমামগণ, কমিটির সভাপতি/ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit