শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় স্থানীয় দুঃস্থ জনসাধারণের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী উপহার প্রদান, আর্থিক অনুদান এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে  পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। এই কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ঈদ ঊল ফিতর উপলক্ষ্যে ৫৫ টি দরিদ্র মুসলিম পরিবার এবং ১ টি মাদ্রাসা ও এতিমখানায় ৫৯,৩৪০/- টাকা মূল্যের খাদ্য সামগ্রীর উপহার প্রদান করা হয়।

এছাড়াও বেলছড়ি ইউনিয়নের অন্তর্গত ১ টি সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের মহোৎসব উদযাপনের জন্য নগদ ৩,০০০/- টাকা এবং ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ক্লাসরুমে মোট ২০,৪০০/- টাকা মূল্যের ১২টি ডেস্ক ও ১২টি চেয়ার প্রদান করা হয়। এই কর্মসূচীতে  সর্বমোট ৯২,৭৪০/- (বিরানব্বই হাজার সাতশত চল্লিশ) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ৫৫ টি বাঙ্গালী অসহায় মুসলিম পরিবার এবং ৩ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় দুঃস্থ বাঙ্গালী মুসলিম পরিবার ও এতিমখানার মাঝে ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী প্রদান, মন্দিরে বিশেষ আর্থিক সহায়তা এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেবিল ও চেয়ার অনুদান প্রদান করা হয়েছে।

৪০ বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতীতেও স্থানীয় জনমানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit