আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা আয়োজনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কর্মপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মধ্যস্থতা করবে ওয়াশিংটন।
তিনি আরও জানান, চলতি সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো এবং ইউক্রেনের পুনর্গঠনে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উইটকফ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিস্তৃত শান্তিচুক্তি অর্জনের লক্ষ্যে কিয়েভ, অসলো ও সেন্ট পিটার্সবার্গে ইতিমধ্যে অর্জিত অগ্রগতির ভিত্তিতে আরও এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২