মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। সেখানে একপর্যায়ে তাহসিফ ও অন্যদের কাছ থেকে উঠে ১৫ থেকে ২০ মিনিটের জন্য আলাদা হয়ে যান তিনি। ওই সময় দীপ কার সঙ্গে এবং কোথায় যোগাযোগ করেছিলেন, তা জানতে চায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ঘটনার সময় এবং তার আগের মুহূর্ত পর্যন্ত দীপ নিহত তাহসিফের সঙ্গে ছিলেন। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ, দীপের বক্তব্য, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও হত্যার সম্ভাব্য উদ্দেশ্য মিলিয়ে দেখা দরকার। এসব তথ্য যাচাই করে ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা কিংবা দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা জানতে চায় রাষ্ট্রপক্ষ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, ঘটনার পর দীপের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। তিনি বিষয়টি নিয়ে নীরব ছিলেন। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও সেগুলোর কিছু কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মামলার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলেও আদালতে যুক্তি তুলে ধরেন।

অন্যদিকে, দীপের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, তার মক্কেল ইতোমধ্যে তথ্য দিয়েছেন। এখন তাকে চাপ প্রয়োগ করে অন্যদের প্রত্যাশিত বক্তব্য আদায়ের চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্ন রয়েছে। চার দিনের রিমান্ড শেষ হওয়ার পর আবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়া রিমান্ডে দীপের স্বাস্থ্য ও খাবারের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কিনা, তা জানার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আসামিপক্ষের আইনজীবী।

দুই পক্ষের বক্তব্য শোনার সময় আসামি দীপকে কাঠগড়ায় দাঁড়িয়ে তার আইনজীবীর দিকে তাকিয়ে ইশারা করতে দেখা যায়। পরে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩১ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit