ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। tমঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, দুপুরে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩