মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। চমক দেখিয়ে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল

নেতানিয়াহু সমর্থিত জোট: ৫৩ আসন

– লিকুদ: ২৭

– ইউনাইটেড তোরাহ জুডাইজম: ৭

– ওতজমা ইয়েহুদিত: ৭

– শাস: ৬

– রিলিজিয়াস জায়নিজম: ৬

গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: ৪৮ আসন

– ইয়াশার: ২১

– বি’ইয়াচাদ: ১২

– দ্য ডেমোক্র্যাটস: ৮

– ইসরায়েল বেইতেনু: ৭

আরব নেতৃত্বাধীন দল: ১৯ আসন

– জয়েন্ট লিস্ট: ১১

– রা’আম: ৮

ফলাফলে দেখা যাচ্ছে, কোনো জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। ফলে নতুন সরকার গঠনে দলগুলোর মধ্যে জোট পরিবর্তন, সমঝোতা কিংবা নতুন রাজনৈতিক মেরুকরণের প্রয়োজন হতে পারে। আরব দলগুলোর সমর্থন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নির্বাচনের পর কী হবে?

ভোট গণনা ও ফল ঘোষণার পর নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে যাচাই করে আগামী ৪ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়ার কথা। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শপথ গ্রহণের পর ১১ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট একজন পার্লামেন্ট সদস্যকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে যিনি সংখ্যাগরিষ্ঠ জোট গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনাময় বলে বিবেচিত হবেন, তাকেই বেছে নেবেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়ার পর সরকার গঠনের জন্য ওই সংসদ সদস্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন সম্ভব না হয়, তাহলে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতিও তৈরি হতে পারে।

নির্বাচনের ফল নিয়ে যা বললেন আইজেনকট

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট দাবি করেছেন, ইসরাইলের  অধিকাংশ ভোটারই নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন।

তিনি বলেন, ‘যেভাবেই হিসাব করা হোক না কেন, ৫ লাখেরও বেশি ভোটের ব্যবধানে ইসরাইলের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ৭ অক্টোবরের সরকার এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়িয়ে যাওয়ার নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।’

আইজেনকট আরও বলেন, ‘কেউ যেন কাউকে বিভ্রান্ত না করেন। ইসরাইল রাষ্ট্রে পার্লামেন্টই সরকারকে আস্থার ভোট দেয়, সরকার পার্লামেন্টকে নয়।’

সূত্র: আল জাজিরা,  টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit