স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার ড্রাফট। এবারের ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। তার পর একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। তাকে দলে নিয়েছে টিম পাকতিয়া।
এখনো ড্রাফটের বেশ কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় বাছাই বাকি রয়েছে। ফলে সাকিব ও নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮