মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের জনপ্রিয় আসর রঞ্জি ট্রফিতে প্রথম তিন ম্যাচে ভালোই খেলেছিল মেঘালয়। সিকিম ও মিজোরামের বিপক্ষে ড্র করছে, জিতেছে মণিপুরের বিপক্ষে। তিন ম্যাচে অপরাজিত থাকার পর মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অভ্যন্তরীণ বিরোধের কারণে পুরো দল পরিবর্তন করে নতুন দল খেলানো হয়।

মূলত এমসিএ সভাপতি জেমস পিকে সাংমার সঙ্গে সংস্থাটির অ্যাপেক্স কাউন্সিলের অন্য সদস্যদের বিরোধের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচিত দল প্রথম তিন ম্যাচে মেঘালয়ের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু মেঘালয় হাইকোর্টের এক রায়ে ওই দলকে ‘অবৈধ’ বলে বিবেচনা করা হয়। এরপর সাংমার পক্ষ থেকে নতুন দল মাঠে নামানো হয়।

এ বিষয়ে হাইল্যান্ড পোস্টকে জেমস সাংমা বলেন, ‘খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। আমি এতে হস্তক্ষেপ করব না। আমাদের এমন খেলোয়াড় আছেন, যারা খেলাটিকে ভালোবাসেন এবং এটিকে জীবিকার মাধ্যম হিসেবেও দেখেন। তাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।’

মেঘালয়ের কোচ নীতেশ শর্মা অবশ্য বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘খেলোয়াড়েরা ভীষণ হতাশ। তবে আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইনি। আমাদের অবৈধ বলা হচ্ছে, কিন্তু এটি প্রশাসনের ব্যর্থতা, ছেলেদের কোনো দোষ নেই।’

মেঘালয়ের দুই একাদশ

আগের তিন ম্যাচের একাদশ: কিশান লিংডোহ (অধিনায়ক), অর্পিত ভাটেওয়ারা (উইকেটকিপার), কেভিন ক্রিস্টোফার, অজয় দাহান, রাহুল দালাল, স্বস্তিক ছেত্রী, জাসকিরাত সিং সচদেবা, বিপিন রায়, রাম গুরুং, আরিয়ান বোরা ও অভিষেক কুমার।

নতুন একাদশ: জীবনজ্যোৎ সিং (অধিনায়ক), শ্রীনিবাস শরৎ (উইকেটকিপার), রাজ বিসওয়া, বামনভা শ্যাংপ্লিয়াং, জোসিয়া মমিন, অক্ষয় কার্নেওয়ার, স্বরাজিৎ দাস, দিপ্পু সাংমা, আকাশ চৌধুরী, মনীশ শর্মা ও নাফিস সিদ্দিকী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit