স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন হ্যারি কেইন। তবে ইংলিশ এই স্ট্রাইকারের খেলার ধরন এখন আর শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়। দলের আক্রমণ গড়ে তুলতে প্রায়ই মাঝমাঠে নেমে আসেন তিনি। নিজের খেলার এই পরিবর্তনের পেছনে সাবেক কোচ জোসে মরিনিওর বড় অবদান দেখছেন কেইন।
২০১৯ সালে মরিনিও টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর তার খেলায় নতুন মাত্রা যোগ হয়। কেইনের ভাষায়, ‘জোসে আসার পর আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন। পাস দেওয়ার দক্ষতা আমার অন্যতম শক্তি ছিল। কিন্তু সবাই আমাকে মূলত গোলদাতা ও একজন খাঁটি স্ট্রাইকার হিসেবেই দেখত। তাই আমার এই দিকটি খুব একটা চোখে পড়েনি।’
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০