মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৪২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। সন্ধ্যার পর তার ডেরা এলাকায় কৃষিকাজ বা অন্য কোন প্রয়োজনে কৃষকদের যাওয়া নিষেধ। কেউ যদি ওই এলাকায় সন্ধ্যার পর যায় তবে তার উপর নেমে আসে নানা রকমের জুলুম-অত্যাচার। ফলে মাদক সম্্রাট ইসমাইলের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১২ মার্চ) এলাকাবাসীর পক্ষে হাজরাখানা গ্রামের কিরামত আলী নামে এক কৃষক এর প্রতিকার চেয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিরামত আলী হাজরা খানা গ্রামের মৃত মঙ্গল কারিকরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাজরাখানা গ্রামের মৃত শওকত আলীর ছেলে মাদক সম্্রাট ইসমাইল হোসেন (৩৭) একাধিক মাদক মামলার আসামী। হাজরাখানা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাইনের মাঠে রয়েছে তার নিজস্ব মাদকের ডেরা। যেখানে সন্ধ্যা নামলেই বিকি-কিনি হয় গাঁজা, মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ নানা রকমের মাদক। এ ডেরাই নিয়মিত বসে জুয়ার আসর। সন্ধ্যা নামার পর ওই মাঠ এলাকায় সাধারণ কৃষক ও জমির মালিকদের যাওয়া নিষেধ। ফলে এলাকার কৃষকদের ওই মাঠে চাষ আবাদ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে খেজুর রস সংগ্রহ ও ইরিধানের ক্ষেতে সেচ কাজ প্রায় বন্ধের উপক্রম দেখা দিয়েছে।

অভিযোগকারী কিরামত আলী তার লিখিত অভিযোগে বলেন, বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আমি আমার ক্ষেতে কাজ করছিলাম। এ সময় ইসমাইল হোসেন তার কুড়েঘর (মাদক ও জুয়ার ব্যবসা করার জন্য মাঠের মাঝ খানে তৈরী করা ঘর) থেকে বের হয়ে এসে আমাকে মাঠ থেকে চলে যেতে বলে। আমি ক্ষেত থেকে কেন যাবো বললে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। আমাকে সন্ধ্যার পর ওই মাঠে পেলে খুন করার হুমকি দেয়। আমি প্রতিবাদ করলে এক পর্যায়ে সে আমাকে খুন করতে তেড়ে আসে। আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আমাকে প্রকাশ্যে খুন-জখম করার হুমকি দিয়ে সটকে পড়ে।

ইসমাইল হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে আটক করে পাঁচবার জেল-হাজুতে পাঠায়। কিন্তু আইনের ফাঁক-ফোকড় দিয়ে সে বেরিয়ে এসে আবারো শুরু করে মাদক ও জুয়ার ব্যবসা। এলাকার একাধিক ব্যক্তি জানান ইসমাইল হোসেনের উত্থান হয় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে। আওয়ামীলীগের এক স্থানীয় প্রভাব শালীনেতার হাতধরে ইসমাইল হোসেন আওয়ামীলীগের নেতা বনে যায়। শুরু করেন মাদক ও জুয়ার ব্যবসা। কেউ তার কাজে বাঁধা দিলে তার বিরুদ্ধে করা হতো নানা মিথ্যা মামলা ও হামলা। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেতনা। এভাবে ইসমাইল হোসেন হয়ে উঠে মাদক সম্রাট ।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ইসমাইল হোসেনকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit