বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৩২ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের সামনের ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। রোববার সকালের দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে সামনে হাসপাতালের গার্ড ও হকারদের মধ্যে এ ঘটনা ঘটে। এনিয়ে যে কোন সময়ে বড় ধরনের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানান।

এসময়ে গুলজার, সোহেল ও রাজু নামে ৩ ফুটপাত দোকানী আহত হয়েছে। অন্যদিকে নারী শিশু ও স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ কেউ এঘটনায় আহত হয়েছে কিনা এমন তথ্য দিতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। আহত গুলজার নামে এক ফুটপাতের দোকানী জানান, আমি সকালে নারী শিশুর সামনে সরকারী রাস্তায় ডাব বিক্রি করছিলাম, এমন সময়ে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা ফুটপাত থেকে সরে যেতে বলে।

এর প্রতিত্তোরে সরকারী রাস্তায় আছি, আমি সরে যাবো কেন? সরকার যদি সরে যেতে বলে তবে আমি সরে যাবো এমন কথা বলার সাথে সাথে সিকিউরিটি গার্ড আলামিনের নেতৃত্বে আমাকে মারতে মারতে হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে নিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি সহ স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। এরপরে সিকিউরিটি গার্ডরা লাঠিসোটা নিয়ে দোকানদারদেরকে মারতে হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেয়। এসময়ে আমাদের উপর ইটপাটকেল মারে। এতে আমি সহ আরও দুইজন আহত হয়।

এবিষয়ে নারী শিশু হাসপাতালের ম্যানেজার হারুন অর রশিদ বলেন, হাসপাতালের সামনে আগের দিন দোকানপাট বসাতে নিষেধ করা হয়েছিল। তারপরও ভ্যানে করে দোকান বসাইছে। তখন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দোকনদার গুলজারকে হাসপাতালে আনার জন্য সিকিউরিটি গার্ডদের পাঠানো হয়। সে না আসতে চাইলে সিকিউরিটি গার্ডরা ধরে আনে। তখন গুলজারের হাতে দাও ছিলো, ওই দাও ফিরাতে গিয়ে টানা হেচরা হয়। তখন খামচি লাগে তার শরীরে। তাকে যে মারা হয়নি এর ভিডিও আকারে তার স্বীকারোক্তি আমাদের কাছে আছে।

এবিষয়ে জানতে আশুলিয়া থানার (ওসী) তদন্ত আজগর আলী বলেন, ঘটনা ঘটছে, ঘটনাস্থলে পুলিশ আছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit