মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

বিপিএলে আসছেন শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্ট দিয়েই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। এবার তারা বেছে নিলো আরেক বড় তারকাকে।

শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার আগ্রহের কথা বলেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায়। তিনি নিয়মিত ক্রিকেট টক শোতে দেখা যান। সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন। তার ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট ও বিশ্বের নানা দেশের ক্রিকেট নিয়ে মত দেন। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেটে থাকতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। নতুনদের সাহায্য করতে চাই।’

আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে। দলে আছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান। নতুন মেন্টর শোয়েব আখতারের অভিজ্ঞতা এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit