শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

হামজাকে ধন্যবাদ দিয়ে যা বললেন মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : শততম টেস্টের মাইলফলক ছুঁয়ে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে শতক তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের এমন অর্জনে তাকে শুভকামনা জানিয়েছেন ফুটবলার হামজা চৌধুরি। এবার হামজাকে ধন্যবাদ জানালেন মুশফিক।

টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। পরে সেখানে তাকে প্রশ্ন করা হয় তারকা ফুটবলার হামজার চৌধুরির ভিডিও বার্তা নিয়ে। সেটি চোখে পড়েছে কি না জানতে চাইলে মুশফিক বলেন, ‘হ্যাঁ, আমি আজ সকালে শুনেছি।’‘আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।’-যোগ করেন তিনি।

এর আগে মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit