বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধের আইন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫২৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অস্ট্রেলিয়ায় গত বছর পাস হওয়া এক আইনের আওতায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে যাচ্ছে। চলতি সপ্তাহ থেকে কার্যকর শুরু হবে গত বছর পাস হওয়া আইনটি।  

এই আইনের আওতায় ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মকে শিশুদের আইডি সরিয়ে ফেলতে হবে।  

বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব আইডি সরিয়ে ফেলবে। আইডিতে যাদের বয়স ১৩-১৫ বছর শনাক্ত হয়েছে তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।  

অস্ট্রেলিয়ার সরকার জানায়, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে বড় অঙ্কের (৩২ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।  মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে।

মেটার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে যাচাইয়ের সুযোগ থাকছে।  ব্যবহারকারীরা তখন ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণ করতে পারবেন।

সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সকাল ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit