শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প ইরানের নিখুঁত হামলায় ভীষণ চাপে যুক্তরাষ্ট্র: রয়টার্স

চেলসির রোমাঞ্চকর জয়ে অভিষেক হলো মার্টিনেজের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার অভিষেকের ম্যাচের রোমাঞ্চকর এক জয় পেয়েছে চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৪-৩ গোল ব্যবধানে জিতেছে জাবি আলোনসোর শিষ্যরা।

স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই রোমিও লাভিয়ার গোলে এগিয়ে যায় চেলসি। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। ম্যাচের ৩২তম মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো।
ব্রাইটনের হয়ে ৩৫তম মিনিটে ব্যবধান কমান মালিক ইয়ালকুয়ে। ম্যাচের ৬৩তম মিনিটে এক অসাবধানতায় নিজের জালেই বল জড়িয়ে আত্মঘাতী গোল করে বসে জোয়াও পেদ্রো। ফলে ব্যবধান হয় ৩-২। আর ৭৪তম মিনিটে কোল পালমারের গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিট) পাসকাল গ্রস গোল করলেও ব্রাইটনের ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু হার এড়ানো সম্ভব হয়নি।
এই ম্যাচে এক বিরল রেকর্ড গড়েছেন জোয়াও পেদ্রো। ম্যাচটিতে গোল, অ্যাসিস্ট এবং আত্মঘাতী গোল- তিনটিই এককভাবে সম্পন্ন করেন জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার এবং চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে এই বিরল রেকর্ডের মালিক হলেন তিনি।

২০২৩ সালে টটেনহ্যামের সন হিউং-মিনের পর কেউ এই কীর্তি গড়তে পারেননি। এদিকে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর এই ম্যাচ দিয়েই ক্লাবের হয়ে অভিষেক হলো আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের। অভিষেকে ৩ গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit