শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

আবারও চেনা ছন্দে ফিরছে লামিনে ইয়ামাল, চিন্তার কিছু নেই: ফ্লিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল আবারও নিজের সেরা ফর্মে ফিরে আসছেন বলে আশ্বস্ত করেছেন দলটির প্রধান কোচ হানসি ফ্লিক। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে ফ্লিক জানান, চোট এবং আন্তর্জাতিক ফুটবলের চাপ কাটিয়ে ১৯ বছর বয়সী এই উইঙ্গার কঠোর অনুশীলন করছেন।

গত এপ্রিলে হ্যামস্ট্রিং চোট ও পরবর্তীতে বিশ্বমঞ্চে খেলার ধকল কাটিয়ে ওঠার পর মৌসুমের শুরুতে কিছুটা চাপে ছিলেন ইয়ামাল। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলে তিনি তার পুরনো দক্ষতার ঝলক দেখিয়েছেন।
ফ্লিক বলেন, ‘সবাই ইয়ামালকে নিয়ে চিন্তিত, তবে চোটের পর আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ছুটি কাটিয়ে মাঠে ফেরা সহজ নয়। বিলবাওয়ের বিরুদ্ধে তিনি যেভাবে ৯০ মিনিট লড়াই করেছেন এবং অনুশীলনে যে দক্ষতা দেখাচ্ছে, তা সত্যিই চমৎকার।’
এলচের বিপক্ষে প্রথম ম্যাচের পর ইয়ামালের কিছুটা হতাশ ভাব থাকলেও সাম্প্রতিক অনুশীলনে তাকে বেশ হাসিখুশি ও আত্মবিশ্বাসী দেখা গেছে। দল এই তারকাকে নিয়ে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছিল কাতালান জায়ান্ট ক্লাবটি।

কিন্তু সেখানে ব্যর্থ হয় তারা। অতপর ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসুসকে দলে যুক্ত করতে যাচ্ছে বার্সেলোনা। সবকিছুই প্রায় চূড়ান্ত। যেকোনো সময় হবে চুক্তি। এর আগ পর্যন্ত রাফিনহাকে ফলস নাইন হিসেবে খেলাবেন হানসি ফ্লিক।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit