বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। এজন্য দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

একই সঙ্গে চিকিৎসাসেবা প্রদান ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটাইজেশন করার উদ্যোগ নিয়েছেন সরকার। গ্রামাঞ্চলে ১৫১ শয্যার এসব হাসপাতালে নারীদের জন্য ২০টি বিশেষ শয্যা, শিশুদের জন্য ২০টি বিশেষ শয্যা ও কিডনি রোগীদের ডায়ালাইসিস করার জন্য আরও ১০টি বিশেষ শয্যা অন্তর্ভুক্ত করা হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবিএম ইফতেখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রদানের মান ভালো। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক। দর্শনার্থী ও রোগীরা নিয়মিত সরকারি ওষুধ পাচ্ছেন। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে অনুপস্থিত একজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। আর প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রধান ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit