শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : দুইবার রানারআপ থাকার পর অবশেষে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের মর্যাদা ছিনিয়ে নিলেন আশরাফ হাকিমি। পিএসজির ঐতিহাসিক মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুবাদে মরক্কোর এই ডিফেন্ডার এবার মহাদেশসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন। ৫২ বছর পর কোনো ডিফেন্ডার আফ্রিকার সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

ডিফেন্ডারদের মধ্যে সর্বশেষ এই অর্জন ছিল আরও অনেক বছর আগে—১৯৭৩ সালে জাইরের (বর্তমান কঙ্গো) বুয়াঙ্গা শিমেন পেয়েছিলেন সেই সম্মান। রাবাতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের অ্যাওয়ার্ড নাইটে সেরা ঘোষিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হাকিমি।

তিনি বলেন, ‘এত মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া আমার কাছে গর্বের। এটি শুধু আমার নয়—আফ্রিকার সব ছেলে-মেয়েদের জন্য, যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। শৈশব থেকে আমাকে যারা বিশ্বাস করেছেন, এই ট্রফি তাদেরও।’এবার দ্বিতীয় হয়েছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ, আর তৃতীয় স্থানে নাপোলি ছেড়ে গালাতাসারাইয়ে যাওয়া ভিক্টর ওসিমেন।

হাকিমির মতো মরক্কোর অর্জন আরও রয়েছে—পুরুষদের বর্ষসেরা গোলকিপার হয়েছেন আল হিলালের ইয়াসিন বোনু, আর নারী বিভাগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মরক্কোর ফরোয়ার্ড ঘিজলেন চেবাক। বর্ষসেরা কোচ হয়েছেন বুবিস্তা, যার হাত ধরে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দ ইতিহাস গড়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit