বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

চৌগাছায় প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের পায়তারায় লিপ্ত আওয়ামীলীগ ফ্যাসিবাদপন্থী শিক্ষকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের পায়তারায় লিপ্ত হয়েছেন আওয়ামীলীগ ফ্যাসিবাদ পন্থী কিছু শিক্ষক। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তারা নানা ষড়যন্ত্র করছেন। সোমবার ৩ নভেম্বর নতুন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরে এমন অভিযোগ তুলে লিখিত আবেদন দায়ের করেছেন।

জানা যায়, গত ২৮ অক্টোবর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ স¤পাদক। নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান এবং সাধারণ স¤পাদক হন লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওসুল আলম (মিন্টু)। তবে এ নয়া কমিটির বিরোধিতা করে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত আওয়ামীলীগ ফ্যাসিবাদ পন্থী কিছু শিক্ষক।

নতুন কমিটির নেতারা অভিযোগ করছেন একটি গোষ্ঠী রয়েছে যারা পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তাদের দাবি, ওই গোষ্ঠী সরকারি অনুদানে নির্মিত প্রাথমিক শিক্ষা ভবন দখল করে সমিতির বৈধ কার্যক্রম বাধাগ্রস্তের নানা ষড়যন্ত্র করছে।সরকারি প্রাথমিক শিক্ষকদের একটি সূত্রে প্রকাশ, গত ১ নভেম্বর প্রাথমিক শিক্ষক ভবন দখল করে গোপন বৈঠক করেন আওয়ামীলীগ ফ্যাসিবাদপন্থি কিছু শিক্ষক। তারা হলেন, উপজেলার স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলাম, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, পশ্চিম স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হোসেন, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ধুলিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ঝিনাইকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রিজাউল ইসলাম, মাধবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুর রহমান, সুখপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাচ আলী ও সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা খাতুন, প্রাথমিকবিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ ও তার ভাই।

এদিকে প্রাথমিক শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সুধীজন ও শিক্ষক সমাজের অনেকে। নবগঠিত কমিটির নির্বাচিত সভাপতি মাস্টার মকলেছুর রহমান জানান, “প্রাথমিক শিক্ষাকে বিপর্যস্ত করতে কিছু শিক্ষক বারবার অপচেষ্টা করছেন। আমরা তা প্রতিহত করব।”সাধারণ স¤পাদক গওসুল আলম (মিন্টু) বলেন, “নতুন কমিটির বিরুদ্ধে মিথ্যাপ্রচার ও শিক্ষাকে কলুষিত করার যে কার্যক্রম চলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”তবে এ বিষয়ে স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলাম বলেন, আমাকে ডাকা হয়েছিল তাই সেখানে গিয়েছিলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit