বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, নগরের ডাবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারের ওপর ঘুড়ি ধরতে গিয়ে শিশুটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী আমিদ বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তাঁরা সিএনজি নিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। বারেক বিল্ডিং এলাকায় ঘুড়ি ধরতে গিয়ে শিশুটি তাঁদের সিএনজির সঙ্গে ধাক্কা খায়। এতে শিশুটি আহত হয়। এ সময় চালক চলে যেতে চাইলে তাঁরা জোর করে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আমিদ আরও বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক কিছু ওষুধ আনতে বলেন। তাঁরা চিকিৎসক ও নার্সদের সঙ্গে ব্যস্ত থাকার মধ্যে ওষুধ আনতে গিয়ে দেখেন, সিএনজিচালক আর ফিরে আসেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit