বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

নাশকতা রোধে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে গ্রেফতার ১২; গত ৭২ ঘন্টায় আটক ৫১ জন।

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪২৪ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১২জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের আভিযানিক টিম। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ৭২ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় তথাকথিত লকডাউনে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামীলিগের মোট ৫১ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাগেশ্বরী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রী কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ৫ নং ভাঙ্গামোড় ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ১ নং ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মন্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ সুমন পোদ্দাদ (৩৭), রাজারহাট ৮নং ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০)।

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) ও রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৩ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit