বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View
Original Published Content

ডেস্ক নিউজ : রোমানিয়ায় অনুষ্ঠিত প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল হাপোয়েল বিয়ার শেভা। দ্বিতীয় লেগের খেলায় শুরুতে আধিপত্য দেখায় তারা। খেলার ১০ মিনিটে ইগর জ্লাতানোভিচের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৩৮ মিনিটে সাবাহর হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ান নাওয়চুকু।

৬১ মিনিটে গাই মিজরাহির গোলে আবারও লিড নেয় ইসরায়েলি ক্লাবটি। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে সাবাহ। ৭৪ মিনিটে উমারালি রাখমোনালিয়েভ গোল করে দলকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ের যোগ করা অতিরিক্ত মিনিটের (৯৪ মিনিট) শেষ মুহূর্তে টিমোতেউস পুচাচের ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩-২ করেন তেলুর মুতাল্লিমভ। এতে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা তৈরি হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তন সম্পন্ন করে সাবাহ। ১০১ মিনিটে প্যাট্রিক অরফে এমবিনা এবং ১১৫ মিনিটে জয়-ল্যান্স মিকেলস গোল করে দলের ৫-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় মূল পর্বের টিকিট পায় আজারবাইজানের ক্লাবটি। এর আগে ২০১৭ সালে প্রথম আজারবাইজানি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলেছিল কারাবাগ এফকে। 

মঙ্গলবারের অন্যান্য প্লে-অফ খেলায় এনইসি নিজমেগেনকে ৩-০ গোলে হারিয়েছে বোদো/গ্লিমট। দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে মূল পর্বে গেছে তারা। অন্যদিকে সেল্টিককে ৫-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে মূল পর্ব নিশ্চিত করেছে এলএএসকে লিনজ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit