শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

‎আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার আলোচিত ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রিমান্ডে জানিয়েছে হত্যাকারী। ‎‎বুধবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মোঃ জাহাঙ্গীর আলম।

‎সংবাদ সম্মেলনে তিনি জানান, রিমান্ড শেষে গ্রেফতারকৃত সাইফুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ‎অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে গিয়ে আসামিকে দুই দফায় একদিন করে রিমান্ডে আনা হয়। প্রথম দফায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও দ্বিতীয় দফা রিমান্ডে আসামির নিজের ভুল বুঝতে পেরে অপরাধ স্বীকার করেছে।

‎হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি বলেন, শিশু তাহসিন এর বাবার উপর ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকান্ড ঘটিয়েছে আসামি সাইফুল। তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সাথে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ছাড়া অন্য কেউ জড়িত নেই। ‎গ্রেফতার সাইফুল ইসলাম (২৭) নোয়াখালীর সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার ছেরাজল হকের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় থাকতো। ‎নিহত আব্দুর রহমান তাসিন জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার শহিদের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে ভাদাইলের একই বাসায় থাকতো। 

‎উল্লেখ্য: গত ১৯ই আগস্ট বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় তাসিন। এরপর সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে মুখ ও গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো অবস্থায় লাশ তার উদ্ধার করে পুলিশ। ‎এ ঘটনায় শিশুর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১৫, তারিখ: ২০/০৮/২০২৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit