শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটের দুই কিংবদন্তি বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের সন্তান এবার একই ড্রেসিংরুমে থাকার সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়।

শেবাগপুত্র আর্যবীরের জন্য এটি প্রথমবার ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার ঘটনা। ডানহাতি এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।

অন্যদিকে, গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটে অভিষেক হওয়া অনভয় দ্রাবিড়ও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত—তিনটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচ। রাজকোটে ১৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজের পর রাজকোটেই ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রথম মাল্টি-ডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ৫ থেকে ৮ অক্টোবর।

ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লক্ষ্য রাইচান্দানি। তার ডেপুটি হিসেবে থাকবেন যশবর্ধন চৌহান। মাল্টি-ডে ম্যাচে দায়িত্বের অদলবদল হবে—চৌহান অধিনায়ক এবং রাইচান্দানি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

ভারতীয় দলে ডাক পাওয়ার আগেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন আর্যবীর শেবাগ। ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩০৯ বলে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পরের আসরেও ব্যাট হাতে ছিলেন সফল, করেছিলেন ৪৯৬ রান। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন এই তরুণ।

রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয়ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে ভিনু মানকড় ট্রফিতে ছয় ইনিংসে ২২০ রান করে নিজের সামর্থ্যের জানান দেন এই উইকেটকিপার-ব্যাটার।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে শেবাগ ও দ্রাবিড়ের উত্তরসূরিদের একই দলে দেখার অপেক্ষায় এখন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।

ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল
লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল, আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড়, ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।

ভারত অনূর্ধ্ব-১৯ মাল্টি-ডে দল
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি, (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ, অভিপ্রায় বিশ্বাস, রোহিত যাদব, ইশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit