শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

মেরিটাইম প্রদর্শনী আর সুপার সেল কার বাজার ঘিরে আজও জমজমাট আইসিসিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজও জমজমাট ভিড়। সেখানে একই সাথে চলছে বাংলাদেশের মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’ আর নিয়মিত আয়োজন সুপার সেল কার বাজার।

জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর ব্যবস্থাপনা, মেরিন ইঞ্জিনিয়ারিং ও অফশোর প্রযুক্তির নানা সরঞ্জাম ও উদ্ভাবন নিয়ে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে নিজেদের প্রযুক্তি ও সরঞ্জাম তুলে ধরছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আয়োজকরা জানিয়েছেন, সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে গাড়ি কেনাবেচার জমজমাট আসর সুপার সেল কার বাজার আজও পসরা সাজিয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই গাড়ির মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে নিয়মিতই বসছে প্রতি শুক্রবার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও দিন দিন বাড়ছে। প্রতি শুক্রবারই নিয়মিতভাবে বসবে এ কার বাজার। এখানে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকছে।

আয়োজকরা জানান, এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার ও তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ঝামেলা কমছে। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। 

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit