শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, এবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে।আগামী ১৫ নভেম্বনের মধ্যে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত পরিমাপ অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট যুক্ত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ-এর নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে; যেখানে স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিমি ও প্রস্থ ১০০ মিমি এবং স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিমি ও প্রস্থ ৫০ মিমি হতে হবে। তবে উভয় ক্ষেত্রেই ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামে তৈরি হতে হবে।

নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় লিখতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিমি বাধ্যতামূলক করা হয়েছে। তবে ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনো শোভাবর্ধন ও নকশা করা যাবে না।

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটি আনুভূমিক (একই) রেখায় প্রদর্শন করা যাবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit