সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ।

বুধবার রাতে শার্শা উপজেলার বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানান। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের টিটন হোসেন (২৪) ও শার্শা থানার বসতপুর গ্রামের শামীম হোসেন (২৫)।

এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁড়া পুলিশ তদন্ত পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে এস আই চঞ্চল কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স বসতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বসতপুর বাজার থেকে গোগা বাজারগামী পাকা সড়ক থেকে টিটন ও শামীম কে আটক করা হয়।

ঈ এ সময় তাদের দেহ তল্লাশী করে শরীরে বিশেষ কায়দায় রক্ষিত টিটন হোসেনের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) সামিনুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে শার্শা থানায় আরও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায়ি নয়মিত মাদক মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছেবলে জানান তিনি ।

 


কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit