মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় এক দিনে প্রায় ২০ জন ব্যক্তি অবাঞ্চিত কুকুরের কামড়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শার্শার আমড়াখালী ও কাগমারী গ্রামে। কুকুরের কামড়ে আহতরা হলেন আমড়াখালী গ্রামের সেলিম রেজার ছেলে সোহান হোসেন (২৯), আকবার আলীর ছেলে সিরাজুল ইসলাম(৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), আবুল খায়েরের ছেলে কবির হোসেন(৩৫),আমির হোসেনের স্ত্রী আছিয়া খাতুন(৩৫), সিরাজের স্ত্রী বাছিরেুন নেছা(৪৫), কাগমারী গ্রামের আরোয়া হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন(৪৫)সহ অনেকে।

সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে একদল কুকুর সংঘবদ্ধ ভাবে আমড়াখালী গ্রামের রেলরাস্তা পার হয়ে গ্রামে ঢুকে আচমকা কুকুর দলটি সামনে যাকে পেয়েছে তার উপরে আক্রমন করে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। ১ ঘন্টার ব্যবধানে প্রায় ১৫/২০জনকে কুকুরে কামড়িয়ে জখম করেছে। গুরুত্বর ৮জন প্রাথমিক ভাবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতমিক চিকিৎসা নিয়েছে ও সরকারী ভ্যাকসিন দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আমড়াখালী গ্রামের জাহান আলী জানান, বৃহস্পতিবার সকালে আমড়াখালী ও কাগমারী গ্রামে একটি সংঘবদ্ধ কুকুরদল প্রায় ১৫/২০জনকে কামড়িয়ে জখম করেছে। যে কারনে কুকুরের ভয়ে সাধারন মানুষ আতংকিত হয়ে পড়েছে। ভয়ে অনেকে বাড়ি থেকে বের হচ্ছে না। অনেকে কুকুরের ভয়ে তাদের শিশু বাচ্ছাদের স্কুলে পাঠাতে পারছেনা। জাহান আলী বলেন ভুক্তভোগি ও গ্রামবাসীরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার সাহা জানান, কুকুরের কামড় খুবই বিপদ জনক।

তিনি কলেন মানুষ গরু/ মহিষ, ভেড়া বা ছাগলকে কুকুরে কামড়ালে জলাতংক রোগ হবে। যার পরিনাম মৃত্যু। তিনি বলেন বাড়ির পোষা কুকুরকে নিয়ম মাফিক জলাতাংক ভ্যাকসিন দিতে হবে। তিনি বলেন বাড়িতে পোষা ভ্যকসিনকৃত কুকুরে কামড়ালে কোন ক্ষতি বা ভয় নেই। তিনি বলেন এখন কুকুরের প্রজনন সময়। এ জন্য অবাঞ্চিত কুকুরে কামড়ালে তাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ বলেন, বৃহস্পতিবার কুকুরের কামড়ে জখম হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

তিনি বলেন সবাইকে প্রাথমিক চিকিৎসা ও সরকারী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি বলেন এখন কুকুরের প্রজনন সময়। যে কারনে অনেক কুকুর পাগলা হয়ে যেতে পারে। তিনি বলেন পাগলা কুকুর খুবই ভয়ংকর হয়। এ জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেন কুকুরে কামড়ালে অবস্যই ভ্যাকসিন দিতে হবে। সাথে সাথে কমপক্ষে ১৫ মিনিট ধরে অতিরিক্ত খার জাতীয় কাপড় কাঁচা সাবার দিয়ে ক্ষতস্থানে সাবান পানি দিয়ে ধুতে হবে।

তাহলে অনেকখানি বিষ নষ্ট হবে। অন্যথায় জলাতংক রোগ হতে পারে। এ জন্য কুকুরে কামড়ালে দেরি না করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ের সরকারী ভ্যাকসিনের কোন ঘাটতি নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit