রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আতা ফলে যেসব উপকার শীতে কিডনির ক্ষতি এড়াতে যে ভুলগুলো করবেন না ডা. শফিকুর রহমানের মধ্যে খামেনিকে খুঁজে পান ইরান শীতে ঘন ঘন চা-কফি খেলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ অঙ্গ! চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন, অতঃপর… ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক

ডা. শফিকুর রহমানের মধ্যে খামেনিকে খুঁজে পান ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চরিত্রের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, শফিকুর রহমান যে গতিতে এগোচ্ছেন, তা অব্যাহত থাকলে পরিকল্পিতভাবে এগিয়ে বিজয় অর্জন সম্ভব হবে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের উদ্দেশে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দাবি থেকে এক চুল পরিমাণও সরে যাওয়া যাবে না। কারণ, তারা দেশের ৭০ ভাগ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, জামায়াত আমির প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন, তাদের সংলাপ শেষ। তারা এই সরকারের সঙ্গে কোনো সংলাপ চান না। বিএনপিকে ক্ষমতায় রাখা বা চাঁদাবাজি প্রতিষ্ঠার জন্যও সংলাপ চান না। ফ্যাসিবাদ কায়েমের জন্য আধিপত্যবাদী ও ক্রিয়াশীল শক্তির সঙ্গে কোনো জাতীয় ঐক্য চান না। জাতীয় ঐক্য হতে হবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিলে তাদের ডাকতে হবে না। প্রয়োজনে তারা নিজেরাই সরকারের কাছে যাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী তাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে পরিষ্কার করে বলেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলছেন, তারাও জাতীয় ঐক্যের পথেই আছেন। কিন্তু জাতীয় ঐক্যের পথে সরকারই প্রশ্ন তৈরি করেছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং গণভোটের রায়ও মানবে না। এই দুই অবস্থান বজায় রেখে কখনো জাতীয় ঐক্য হতে পারে না।

তিনি বলেন, এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চান, তাহলে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাদের প্রশ্রয় দেওয়া হবে—এমন দ্বিমুখী নীতি চলতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit