রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি আকস্মিক আতঙ্ক যে একটি সম্পর্ককে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, টিকটক কনটেন্ট নির্মাতা ইভান অ্যালেক্সিস অলিভারের ভাইরাল গল্পটি তারই জ্বলন্ত উদাহরণ। নিজের বিচ্ছেদের পেছনের এক চমকপ্রদ ও বেদনাদায়ক মুহূর্ত শেয়ার করে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এ নারী। খবর নিউইয়র্ক পোস্টের।

কিন্তু ওই নারীর ভাষ্য অনুযায়ী, তার স্বামী মুহূর্তেই উঠে দাঁড়িয়ে একাই দৌড়ে পালান। অন্যরা যখন একসঙ্গে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছিল, তখন তিনি রেস্তোরাঁর অন্য প্রান্তের একটি দরজার চৌকাঠে গিয়ে লুকান—স্ত্রীকে এক পলক তাকিয়ে দেখা বা ডাকার প্রয়োজনটুকুও বোধ করেননি।

একটা সময়ে ভূমিকম্প থেমে যায় এবং সবাই অক্ষতই ছিলেন। তবু দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে রেস্তোরাঁর এক ওয়েটার নিজেই এগিয়ে এসে বিষয়টি নিয়ে কথা বলেন।

ওয়েটার তাকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কিনা—ভূমিকম্প হয়তো শেষ হয়েছে, তবে সব ঠিক আছে কিনা। তিনি ‘হ্যাঁ’ বলতেই ওয়েটার বলে বসেন, ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। কারণ তার স্বামী তাকে একাই ফেলে চলে গেছেন।

ওই সময়টায় নিজের বিব্রতকর অনুভূতির কথা জানিয়ে ইভান অ্যালেক্সিস অলিভার বলেন, মুহূর্তটি ছিল ভীষণ অদ্ভুত এবং লজ্জাজনক। তার মনে হয়েছিল, বিপদের সময় স্বামী তাকে নিয়ে একদমই ভাবেননি, বরং তাকে যেন এক প্রকার গুরুত্বহীন ভেবেই একা সটকে পড়েছিলেন।

ওই নারীর ভিডিওটি প্রকাশের সময় ১৩ লাখ ভিউ, ২ লাখ ১ হাজার ৯০০ লাইক এবং প্রায় ৩ হাজার মন্তব্য ছুঁয়ে ফেলে। অনেক দর্শকই ভিডিওর মন্তব্যের ঘরে জানান, তাদের জীবনেও এমন কোনো মুহূর্ত এসেছিল, যা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল তাদের।

এক নারী জানান, বিয়ের অনুষ্ঠানে পার্স খুঁজে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, পার্স ওখানেই আছে। সরে যাওয়ার পর ওই নারী শুনতে পান, স্বামী অন্য কারও সঙ্গে কথা বলতে বলতে বলছেন, এতে তাকে ব্যস্ত রাখা যাবে।

আরেক নারী লেখেন, বাড়িতে কার্বন মনোক্সাইড অ্যালার্ম বেজে উঠলে তার সাবেক স্বামী তাকে ধাক্কা দিয়ে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালান। ভুয়া অ্যালার্ম হলেও ওই মুহূর্তটি তার রীতিমতো চোখ খুলে দিয়েছিল।

এদিকে, অনেক নেটিজেনই এই ঘটনার সঙ্গে ২০১৪ সালের সুইডিশ কমেডি সিনেমা ‘ফোর্স ম্যাজর’-এর গল্পের মিল খুঁজে পান। ওই ছবিতে দেখা যায়, তুষারধসের মুখে স্ত্রী ও সন্তানদের রেখে এক স্বামী নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেলে পরিবারে গভীর ফাটল ধরে।

বিচ্ছেদের পেছনে আরও নানা কারণ থাকলেও ওই ভূমিকম্পের মুহূর্তটি ছিল সবচেয়ে স্পষ্ট আয়না। আর পুরো ঘটনাটির সঙ্গে যেন মিলে যায় মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত কথা, ‘একজন কাপুরুষ কখনো ভালোবাসা দেখাতে পারে না; ভালোবাসা সাহসীদের একচেটিয়া অধিকার।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit