আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ, ভারতসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্প আরোপের ঘোষণা বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ আবারও তীব্র হওয়ার শঙ্কা তৈরি করেছে। বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদনের বিষয়ে একটি তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।
এছাড়া বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতের বিরুদ্ধেও ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হলে এই হার কমিয়ে ১৭ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি শুরু থেকেই বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে। অন্যান্য দেশের মতো এর প্রভাব থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্র নিজেও। এমন প্রেক্ষাপটে, ইউএসটিআরের শুল্ক বৃদ্ধির নতুন প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই ঢাকা ও দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।
ইউএসটিআরের নতুন শুল্ক আরোপের প্রস্তাবনা সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ-ভারত দুই দেশই। মার্কিন শুল্ক আরোপের বিষয়টিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
অন্যদিকে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে সেটি সরাসরি নাকচ করে দিয়েছে ভারত। তবে, বাণিজ্য-সংক্রান্ত যেকোনো উদ্বেগ, আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলেছে দুই দেশ।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫