রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন, অতঃপর… ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বুমরাহের বলের গতি ১০ কিলোমিটার কমেছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান! ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ! এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবতরণের মাত্র কয়েক মুহূর্ত বাকি। রানওয়ের দিকে এগোচ্ছিল ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ঠিক তখনই পাইলট জানতে পারলেন, ভূমিকম্পে কেঁপে উঠছে বিমানবন্দর। এরপরই অবতরণ বাতিল করে উড়োজাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স)। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১৯৭২ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শক্তিশালী কম্পন অনুভব করে উড়োজাহাজটিকে অবতরণ বাতিলের নির্দেশ দেন নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে ওই কর্মকর্তাকে বারবার বলতে শোনা যায়, ‘ডেল্টা ১৯৭২, ঘুরে যান। ডেল্টা ১৯৭২, ঘুরে যান। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’

নির্দেশনা পেয়ে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করেন। পরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাবের দৃশ্যও সামনে আসে। ভূমিকম্পে বিমানবন্দরের একটি টার্মিনালের ভেতরের কাচের জানালা ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কম্পনের সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে অস্থির পরিস্থিতির চিত্র দেখা যায়। 

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit