বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। তাকে ‘বসনিয়ার কসাই’ বলেও ডাকা হয়।  বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে তিনি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। দীর্ঘদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তিনি বিশেষভাবে কুখ্যাত।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে আপিলেও সেই সাজা বহাল থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit